1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

সুপার টুইসডের আগে সুখবর পেলেন ট্রাম্প

  • আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪, ১১.২১ এএম
  • ১৯৪ Time View

যুক্তরাষ্ট্রের আরও তিনটি রাজ্যে জয়ী হয়ে রিপাবলিকান পার্টির দলীয় মনোনয়ন দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শনিবার রিপাবলিকান প্রাথমিক প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে আইডাহো, মিসৌরি এবং মিশিগান অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকে সহজেই হারিয়েছেন তিনি।

মিশিগানে ৩৯, মিসৌরিতে ৫৪ এবং আইডাহোতে ৩২ জন প্রতিনিধি জিতেছেন ট্রাম্প। মিশিগান ককাসে জয়লাভকে প্রেসিডেন্ট প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। আর এই মিশিগানে ১৩টি জেলায় জয়লাভ করেছেন তিনি। এর ফলে প্রতিদ্বন্দ্বী হ্যালির ২৪ প্রতিনিধিরা তুলনায় তার প্রতিনিধির সংখ্যা দাঁড়াল ২৪৭ এ। রিপাবলিকান মনোনয়ন পেতে একজন প্রার্থীকে এক হাজার ২১৫ প্রতিনিধি নিশ্চিত করতে হবে।

প্রতিনিধিরা হলেন এমন ব্যক্তি যারা নিজ নিজ দলের জাতীয় অধিবেশনে নিজ রাজ্য বা জেলার প্রতিনিধিত্ব করেন এবং পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন, সেটা তারাই সিদ্ধান্ত নেন। ট্রাম্পের বিজয়টি এলো ৫ মার্চের সুপার টুইসডের ঠিক আগে।

ফলে এখন সবাই তাকিয়ে আছে মঙ্গলবারের সুপার টুইসডের দিকে। রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন নিশ্চিত করার বিষয়টি সুপার টুইসডের ওপর নির্ভর করছে।

মঙ্গলবার (৫ মার্চ) একযোগে ১৬টি রাজ্যে প্রাইমারি নির্বাচন। একাধিক রাজ্যে প্রাথমিক বাছাই বলে দিনটিকে মার্কিন নির্বাচন প্রক্রিয়ায় ‘সুপার টুইসডে’ বলা হয়।

চলতি বছর নভেম্বরের নির্বাচনে হোয়াইট হাউসে যাওয়ার লড়াইয়ে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এ দিন ক্যালিফোর্নিয়া, আলাবামা, আলাস্কা, নর্থ ক্যারোলাইনা, টেনেসি, টেক্সাস, ম্যাসাচুসেটসসহ ১৬টি রাজ্যে রিপাবলিকান দলের প্রাথমিক বাছাই হবে।

একাধিক মামলা আর আদালতে হাজিরা নিয়ে ট্রাম্প অনেকটা বিপর্যস্ত হলেও নির্বাচনের মাঠে রয়েছেন সরব। একের পর এক জয়ে রিপাবলিকান পার্টি থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন এখন অনেকটাই নিশ্চিত। তিনি এখন প্রস্তুত হচ্ছেন নভেম্বরে আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে লড়াই করতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com