1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

তুষারপাতে আফগানিস্তানে ১৫ জনের মৃত্যু

  • আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪, ৫.০৬ পিএম
  • ২৬২ Time View

আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে প্রবল তুষারপাতের কারণে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

শনিবার (২ মার্চ) আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বালখ ও ফরিয়াব প্রদেশে গবাদি পশুর মৃত্যু হচ্ছে তুষারপাতের কারণে। খাদ্যের অভাব ও তীব্র ঠাণ্ডার কারণে রাজ্য দু’টিতে অন্তত ১০ হাজার গবাদি পশু প্রাণ হারিয়েছে।

প্রবল তুষারপাতের কারণে বহু জায়গায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খাবার বা অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এসে পৌঁছতে পারছে না সেখানে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ আফগানদের।

অনেক জায়গায় বরফের জেরে বাড়ির দরজা পর্যন্ত আটকে যাচ্ছে। তাই নিজেরাই কোদাল নিয়ে বরফ সরানোর কাজে নেমে পড়েছেন অনেকে।

তালেবান সরকারের কৃষি, সেচ এবং পশুসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মিসবাহউদ্দিন মুস্তায়িন বলেন, পরিস্থিতির মোকাবিলায় প্রতিটি প্রদেশে আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন খুব দ্রুত সব রাস্তা থেকে বরফ সরানোর জন্য উদ্যোগ নিয়েছে। তুষারপাতের জন্য যারা আটকে পড়েছেন, তাদের উদ্ধার করতেও টিম পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com