1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫৯ পিএম
  • ৩৮৬ Time View

নিজস্ব প্রতিবেদক: বিশাল আয়োজনে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৪ সম্পন্ন হল বুধবার ২৮ ফেব্রুয়ারি ২০২৪ মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয় জনাব এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাদ্দাম হোসেন পাভেল, সংসদ সদস্য, নীলফামারী-৩ শেখ মোহাম্মদ আসলাম, জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবলার, ইসলামি স্কলার প্রফেসর মোক্তার আহমাদ, প্রফেসর ডাঃ এমএ মুকিত, জনাব তানভীর রাহমান, উক্ত প্রোগ্রামে গেস্ট অব অনার হিসেবে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব গাজী হাফিজুর রহমান লিকু ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও গোয়েন্দা) তানভীর মমতাজ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

জনাব গোলাম মোস্তফা (পরিচালক, এভেরোজ স্কুল), ক্যামব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব শাহিন রেজা, পিয়ারসন পিএলসির রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জনাব লিটন আব্দুল্লাহ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক মিঃ টম, ক্যামব্রিজ ইউনিভারসিটি প্রেস এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব কাজী নাহিয়ান, ক্যামব্রিজ এসেসমেন্ট ইংলিশ এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব কায়েস উদ্দিন আহমেদ এবং এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা পর্ষদ ও ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ ও অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ।

সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্কুলটির ফাউন্ডার চেয়ারম্যান জনাব খান মোহাম্মদ আক্তারুজ্জামান এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিকল্পনা, ব্যবস্থাপনা ও পরিচালনা করেন স্কুলটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ।

পূর্ব ঘোষণা অনুযায়ী স্কুল এর লালমাটিয়া ক্যাম্পাসের প্রায় ৩০০০ শিক্ষার্থী ৩৮০টি খেলায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে প্রতি বছরের ন্যায় এবারেও এভেরোজ পরিবারের ৮২জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে তিনি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে স্কুলের সার্বিক পরিস্থিতি এবং অনুষ্ঠানটির আয়োজন নিয়ে বিবৃতি প্রদান করেন।

বিদ্যালয়ের প্রধান নির্বাহী ও প্রিন্সিপাল তার বক্তব্যে বলেন, স্কুলটি ঢাকা শিক্ষা বোর্ডের পাশাপাশি ক্যামব্রিজ ও এডেক্সসেল সার্টিফাইড স্কুল। এছাড়া ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিকাশের লক্ষ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য হিফজুল কুরআন বিভাগ রয়েছে। বর্তমানে এই বিদ্যালয়ের তিনটি শাখায় ৪,০০০ শিক্ষার্থী দেশ ও বিদেশের বিভিন্ন ইসলামিক বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি উপযোগী সকল কারিকুলামের এবং সুযোগ পাচ্ছেন যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে খোলা হয়েছে বিশ্ব ইসলামিক ইউনিভারসিটি ভর্তি সেল/ডিপার্টমেন্ট। বিশ্বের সকল নামকরা ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ, পার্টনারশিপ,রিকগনিশন, ভর্তি ইত্যাদি নিয়ে কাজ করছে এই বিশ্ব ইসলামিক ইউনিভারসিটি ভর্তি সেল/ডিপার্টমেন্ট।

তিনি আরও বলেন যে স্কুলটি IB PYP কারিকুলাম ফলো করে, পাশাপাশি রয়েছে জেনেভা থেকে নিয়োগপ্রাপ্ত কনসালট্যান্ট। এছাড়া স্কুলটির শিক্ষার্থীদের এ এবং ও লেভেলে রয়েছে অসংখ্য অর্জন। এছাড়া আমাদের শিক্ষার্থীদের মোনাশ ইউনিভারসিটির সাথে আমদের এক্সক্লুসিভ পার্টনারশিপ থাকায় সেখানে সর্বোচ্চ ডিস্কাউন্ট পাওয়ার নিশ্চয়তা রয়েছে।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেকেই তাদের মূল্যবান বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com