1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

পেট্রল রপ্তানি নিষিদ্ধ করেছে রাশিয়া

  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫৪ এএম
  • ২৩৯ Time View

বিশ্ববাজারে ৬ মাসের অন্যতম প্রধান জ্বালানি পেট্রোল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। আগামী ১ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। খরব আলজাজিরার।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, আসন্ন শীত মৌসুমে রাশিয়ার অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যেতে পারে এমন শঙ্কায় ছয় মাসের জন্য অন্যতম প্রধান জ্বালানি পেট্রোল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

বিদেশে রপ্তানিতে নিষেধাজ্ঞায় অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন। এর আগে ২০২৩ সালের শুরুর দিকেও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল রাশিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নভুক্ত (ইএইইউ) সদস্য দেশগুলো। যার মধ্যে রয়েছে আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান এবং কিরগিজস্তান, মঙ্গোলিয়া এবং উজবেকিস্তান।

এ ছাড়াও জর্জিয়ার আবখাজিয়া এবং সাউথ ওসেটিয়া অঞ্চল দুটি এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

গত সেপ্টেম্বরে জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছিল রাশিয়া। শীত আসার আগে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সে সময় চাহিদা বেড়ে যাওয়ায় তেলের দাম বাড়ে এবং বাজারে ঘাটতি দেখা গিয়েছিল।

ওই সময়ে বেলারুশ, কাজাখস্তান, আর্মেনিয়া ও কিরগিজস্তানকে এর আওতার বাইরে রাখা হয়েছিল। তবে বেশির ভাগ বিধিনিষেধ নভেম্বরে উঠিয়ে নেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, ২০২৩ সালে রাশিয়া ৪ কোটি ৩৯ লাখ টন পেট্রোল উৎপাদন করেছিল। এর মধ্যে রপ্তানি হয়েছিল ৫৭ লাখ ৬০ হাজার টন পেট্রোল। রাশিয়ার পেট্রোল সবচেয়ে বেশি আমদানি করে আফ্রিকার কিছু দেশ; যার মধ্যে রয়েছে নাইজেরিয়া, লিবিয়া, তিউনিসিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com