1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

বেসরকারি খাতের উদ্যোক্তারা বিদেশি ঋণের দিকে ঝুঁকছে

  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ১১.০৬ এএম
  • ১৮৪ Time View
Loan

সুদ হার কম থাকার কারণে বিদেশি ঋণে ঝুঁকছেন বেসরকারি খাতের অনেক উদ্যোক্তা। গত ডিসেম্বর শেষে বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি দাঁড়িয়েছে দুই হাজার ৩০৮ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক লাখ ৯৯ হাজার কোটি টাকা।

২০২০ সাল শেষে বেসরকারি খাতে বিদেশি ঋণ ছিল এক হাজার ৪৭৬ কোটি ডলার বা এক লাখ ২৭ হাজার কোটি টাকা। এতে করে এক বছরের ব্যবধানে বিদেশি ঋণ বেড়েছে ৫৬ দশমিক ৩৬ শতাংশ। পরিমাণে বেড়েছে ৮৩২ কোটি ডলার। এর আগে এক বছরে এত বেশি হারে বাড়েনি।

টাকার হিসাবে গত এক বছরে বিদেশি ঋণ বেড়েছে ৭২ হাজার কোটি টাকা। যেখানে স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ বেড়েছে এক লাখ ২১ হাজার ৯৪৪ কোটি টাকা। আর প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৬৮ শতাংশ। গত ডিসেম্বর শেষে বেসরকারি খাতে (বিদেশি উৎস বাদে) ঋণস্থিতি দাঁড়িয়েছে ১২ লাখ ৬৩ হাজার ২৪৭ কোটি টাকা। এক বছর আগে যা ছিল ১১ লাখ ৪১ হাজার ৩০৩ কোটি টাকা।

এ বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, দেশীয় ব্যাংকের তুলনায় কম সুদের কারণে অনেকে এখন বিদেশি ঋণে আগ্রহ দেখাচ্ছেন। ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটের ঋণও বাড়ছে। উদ্যোক্তাদের জন্য এটা একটা ভালো বিকল্প। তবে অনেক বেশি বিদেশি ঋণ নিতে গেলে পরিশোধের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।

সংশ্নিষ্টরা জানান, বিদেশি ঋণ বৃদ্ধির মূল কারণ কম সুদ। বর্তমানে সব ধরনের খরচসহ ২ থেকে ৩ শতাংশ সুদে ঋণ পাচ্ছেন উদ্যোক্তারা। দেশের বাজারে সুদহার কমার পরও গত ফেব্রুয়ারিতে গড় সুদহার ছিল ৭ দশমিক ১০ শতাংশ। দু’বছর আগে যা ছিল ৯ দশমিক ৬২ শতাংশ। দেশের বাজারে গড় সুদহার ৭ শতাংশের কাছাকাছি মানে সবাই এমন সুদে ঋণ পাচ্ছেন, তেমন নয়। অনেক ক্ষেত্রে ৯ শতাংশ সুদ দিতে হচ্ছে। যে কারণে উদ্যোক্তারা বিদেশি ঋণে আগ্রহ বাড়িয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com