1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

গাড়িতে উঠলেই বমি বমি ভাব?

  • আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৫৫ এএম
  • ২১৪ Time View

বাসে চড়লেই বমি হয়? এ জন্য ভয়ে বাসে উঠতেই চান না? এ সমস্যা আপনার একার নয়। অনেকেই এ সমস্যায় ভোগেন। তাই লজ্জা পাবেন না। এ সমস্যা সত্যিই কষ্টের। তবে কিছু জিনিস ট্রাই করলে সমাধানও পাবেন।

বমি কেন হয়?

সাধারণত বাস, প্রাইভেট কার কিংবা মিনিবাসে উঠলে মোশন সিকনেস দেখা দেয়। গাড়িতে ওঠার পর আমাদের মস্তিষ্ক ধরে নেয়, সে স্থির অবস্থায় আছে। কিন্তু চোখ দেখতে পায় সবকিছু চলমান। অর্থাৎ চোখ ও মস্তিষ্কের এই সমন্বয়হীনতার কারণেই তৈরি হয় মোশন সিকনেস। যেখান থেকে শুরু হয় বমি বমি ভাব এবং একসময় বমি হয়েও যায়। এ ছাড়া অ্যাসিডিটি, অসুস্থতা এমনকি বাজে গন্ধের কারণেও বমি হতে পারে।

কাদের হয়?

নির্দিষ্ট করে বয়স ও লিঙ্গ নির্ধারণ করা যাবে না। তবে ছোটবেলায় কমবেশি সবারই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। তবে বয়স বাড়লে অনেকেরই তা ঠিক হয়ে যায়।

চলুন জেনে নিই বমি থেকে বাঁচার উপায়–

১. গাড়িতে সবসময় জানালার পাশের সিটে বসুন এবং বাইরের বাতাস ভেতরে আসতে দিন।

২. যেদিকে গাড়ি চলে, সেদিকে মুখ করে বসুন। 

৩. চলন্ত গাড়িতে বই ও ফোন ব্যবহার করবেন না।

৪. বমি ভাব দেখা দিলে এক টুকরো আদা নিয়ে চিবুতে থাকুন।

৫. লেবুর রসে থাকা অ্যাসিড বমি ভাব কমায়। এক গ্লাস হালকা গরম পানিতে লেবুর রস, এক চিমটি লবণ মিশিয়ে খেলে বমি ভাব দূর হবে।

৬. এসিডিটির সমস্যা থাকলে পুদিনাপাতা খেতে পারেন। গবেষণায় দেখা গেছে, পুদিনাপাতার তেল বমি ভাব কমায়। দুই হাতের তালুতে কয়েক ফোঁটা তেল নিয়ে গন্ধ শুকলে এ সমস্যা দূর হবে।

৭. বমি ভাব হলে একটি এলাচ মুখে দিতে পারেন। আয়ুর্বেদিক চিকিৎসা অনুযায়ী এটি বমি ভাব দূর করে।

৮. মধু, পুদিনা পাতা খেলে বমি বমি ভাব কেটে যাবে।

৯. চুইংগাম খেতে পারেন।

১০. বিট লবণ খেলেও উপকার হয়।

১১. কাঁচা আপেল খেলেও উপকার পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com