1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Title :
দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উপস্থিতি ও মানসম্মত ফলাফলের লক্ষ্যে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের সাথে বিএসইসির বৈঠক বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন (RBS) বিষয়ক কর্মশালা আয়োজন আটকে থাকা আমানত ফেরাতে ৫ এনবিএফআইয়ে হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক বিশেষ ট্রাইব্যুনালে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সাব্বির ফয়েজ ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

বাইডেনকে নিয়ে চরম উপহাস ট্রাম্পের

  • আপডেট : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.১৭ এএম
  • ১৪৬ Time View

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে পুরোদমে প্রচারণায় মেতেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। প্রার্থীতার দৌঁড়ে একের পর এক প্রাইমারিতে জয় তুলে নিয়ে, বেশ ভালো সময় পার করছেন এ নেতা। এর মাঝে বাইডেনকে ব্যঙ্গ করে আবারও আলোচনায় ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সাউথ ক্যারোলাইনার এক গালা ডিনারে অংশ নেন ট্রাম্প। সেখানে সমর্থকদের উদ্দেশ্য বক্তব্যের এক পর্যায়ে বাইডেনের হাঁটা নকল করে দেখাতে থাকেন তিনি।

সেখানেই থেমে যাননি রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। সিক্রেট সার্ভিসের সদস্যদের প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে বেশি স্মার্ট বলে আখ্যা দেন তিনি।

ট্রাম্প বলেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা তার থেকে (বাইডেন) অনেক বেশি বুদ্ধিদীপ্ত এবং মেধাসম্পন্ন। আর সিক্রেট সার্ভিস যখন একজন প্রেসিডেন্টের চেয়ে বেশি স্মার্ট হয়, তখন বিষয়টা দৃষ্টিকটু লাগে।

সাউথ ক্যারোলাইনায় কৃষ্ণাঙ্গদের আয়োজিত ওই অনুষ্ঠানে নিজেকে নিপীড়িত কৃষ্ণাঙ্গদের সাথেও তুলনা করেন ট্রাম্প। একের পর এক মামলা দিয়ে তাকে ধমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তার।

এদিকে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের প্রাথমিক পর্বে জিতেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ওই অঙ্গরাজ্যের সাবেক গভর্নর নিকি হ্যালি।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৩ ফেব্রুয়ারি) সাউথ ক্যারোলাইনায় প্রাথমিক ভোটে জয় পান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন ভোটে অংশগ্রহণ করেন কয়েক লাখ মানুষ।

এক জরিপে দেখা যায়, অঙ্গরাজ্যটির ১০ জনের ভেতরে ৭ জনই রিপাবলিকান এই প্রার্থীর সমর্থক। তাদের বিশ্বাস সাবেক প্রেসিডেন্টই পারবেন নভেম্বরের নির্বাচনে জয়ী হয়ে মার্কিন নাগরিকদের ভবিষ্যত নির্ধারণ করতে। ট্রাম্পের বিশ্বাস রিপাবলিকানরা ক্ষমতায় আসলেই সঠিক দিশা পাবে যুক্তরাষ্ট্র।

-পলিটিকো

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com