1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

পিটিএলের বন্ড অনুমোদন, তুলবে ২৫০ কোটি টাকা

  • আপডেট : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১২.১১ পিএম
  • ১৫৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি জিরো কুপন বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছে। এই বন্ড ছেড়ে কোম্পানিটি বাজার থেকে ২৫০ কোটি টাকা সংগ্রহ করবে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে Non-Convertible। অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। আলোচিত বন্ডটি হবে Fully Redeemable। অর্থাৎ মেয়াদ শেষে বন্ডটির পূর্ণ অবসায়ন ঘটবে। বন্ডটি হবে হস্তান্তরযোগ্য। এই বন্ডটি হবে Unsecured Zero-Coupon Bond। অর্থাৎ এই বন্ডের বিপরীতে কোনো নিরাপত্তা জামানত থাকবে না।

বন্ডটিতে কোনো কুপন থাকবে না। এটি ৯ থেকে ১২ শতাংশ ডিসকাউন্টে বিক্রি করা হবে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হবে।

বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ কোম্পানিটি ব্যবসার পরিচালন ব্যয় কমিয়ে আনা ও ব্যবসা সম্প্রসারণে ব্যয় করবে।

আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর এর অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে এনডিবি ক্যাপিটাল লিমিটেড।

বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com