1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Title :
দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উপস্থিতি ও মানসম্মত ফলাফলের লক্ষ্যে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের সাথে বিএসইসির বৈঠক বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন (RBS) বিষয়ক কর্মশালা আয়োজন আটকে থাকা আমানত ফেরাতে ৫ এনবিএফআইয়ে হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক বিশেষ ট্রাইব্যুনালে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সাব্বির ফয়েজ ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

ভেনেজুয়েলায় খনি দুর্ঘটনায় নিহত ২৫

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.১৩ এএম
  • ১৭৫ Time View

নেজুয়েলার দক্ষিণাঞ্চলে দুর্গম বনে একটি অবৈধ খনি ধসে পড়লে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এলাকাটির দায়িত্বপ্রাপ্ত মেয়র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। ভেনেজুয়েলার বলিবার রাজ্যের লা পারাগুয়া শহর থেকে সাত ঘণ্টার নৌভ্রমণ দূরত্বের বুল্লা লোকা নামের খনিটিতে এ দুর্ঘটনাটি ঘটে।

আনগোসটুরা মিউনিসিপালিটি এলাকার মেয়র ইয়র্গি আরসিনিয়েগা জানান, দুর্ঘটনায় ২৫ জন মারা গেছে এবং ১৫ জন আহত হয়েছে বলে খবর শোনা যাচ্ছে। তবে মৃতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। এর আগে অবশ্য দেশটির জরুরি নাগরিক নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি এডগার কলিনা রেয়েস বলেছিলেন, ওই দুর্ঘটনায় দুজন মারা গেছে এবং দুজন আহত হয়েছে। 

আহতদের রাজধানী কারাকাস থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে লা পারাগুয়া শহরের হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন এডগার কলিনা রেয়েস। তিনি আরও জানান, সামরিক বাহিনী, দমকল বাহিনী ও অন্যান্য সংস্থার লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভেনেজুয়েলার বেসামরিক নিরাপত্তা বিষয়ক ভাইস মিনিস্টার কার্লোস পেরেজ আমপুয়েদা বলেন, ‘আমরা ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছি এবং কীভাবে সেখানে উদ্ধার কাজ চালানো যায় তা বিশ্লেষণ করছি।’

এর আগে গত বছরের ডিসেম্বরে ওই এলাকাটিতে ইকাবারু আদিবাসীদের একটি খনি ধসে পড়ে ১২ জন নিহত হয়। ভেনেজুয়েলার বলিভার অঞ্চলটিতে প্রচুর সোনা, হীরা, লোহা, ব্রক্সাইট, কোয়ার্টজ ও কোলটান খনিজ পদার্থ পাওয়া যায়। সরকারি খনির পাশাপাশি এখানে অনেক অবৈধ খনির ব্যবসাও জমজমাট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com