শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি

কুড়িগ্রামে বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৬১৫ Time View

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি মহাবিপন্ন প্রজাতির শকুন উদ্ধার করেছেন আহম্মদ আলী নামে এক শ্রমিক সরদার। 
রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলা বাজার সংলগ্ন এক মাঠ থেকে জালে আটকে পড়া ওই শকুনটি উদ্ধার করে কুটি চন্দ্রখানা গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন। 
পরে খবরটি ছড়িয়ে পড়লে, আশেপাশের মানুষজন শকুনটিকে এক নজর দেখতে সোমবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত আহম্মদ আলীর বাড়িতে ভিড় জমায়। বিকেলে শকুনটিকে বন বিভাগ উদ্ধার করে নিয়ে যায়।
উপজেলা বন কর্মকর্তা নবীর হোসেন জানান, খবর শুনে শকুনটি উদ্ধার করে কুড়িগ্রামে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, আজ ফুলবাড়ি থেকে শকুনটি উদ্ধার করা হয়েছে। শকুনটি এখন আমাদের অফিসের হেফাজতে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS