1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

রেমিটেন্স সেবা প্রদানে স্ট্যান্ডার্ড ব্যাংক ও হ্যালোপয়সা’র মধ্যে চুক্তি স্বাক্ষর

  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৪০ পিএম
  • ১৯৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রেমিটেন্স সেবার পরিধি আরো বিস্তৃত করার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার স্বনামধন্য রেমিটেন্স কোম্পানি হ্যালোপয়সা’র সাথে চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.। এই চুক্তির আওতায় প্রবাসী বাংলাদেশিরা হ্যালোপয়সা’র মাধ্যমে বাংলাদেশে তাদের সুবিধাভোগীদের স্ট্যান্ডার্ড ব্যাংক ও বাংলাদেশের যেকোনো ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠাতে পারবেন।

১৮ ফেব্রেয়ারি ২০২৪ তারিখে ঢাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান এবং হ্যালোপয়সা’র সিইও মুসা মাজরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএম মোঃ মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমান, এসইভিপি ও চিফ রেমিটেন্স অফিসার মোঃ মোশাররফ হোসাইন, ইভিপি ও সিএফও মোঃ আলী রেজা, এফসিএমএ, সিআইপিএ ও রেমিটেন্স ডিপার্টমেন্টের এভিপি জাকারিয়া মাহমুদ এবং হ্যালোপয়সা বাংলাদেশের কান্ট্রি হেড ফজলুল ফায়েজ উল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নর্বিাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com