1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

এবার জুতা ব্যবসায় নামলেন ট্রাম্প

  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.১৪ পিএম
  • ২৭২ Time View

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নাম সম্বলিত ‘ট্রাম্প স্নিকারস’ জুতা বাজারে এনেছেন। ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার প্রচারণার মধ্যেই নতুন এই ব্যবসায় এসেছেন ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায় জালিয়াতির অভিযোগে জরিমানা গুনার একদিন পর ফিলাডেলফিয়ায় এক জমকালো অনুষ্ঠানে তিনি তাঁর ব্র্যান্ডের উদ্বোধন ঘোষণা করেন। মঞ্চে উঠেই সোনালি রঙ্গের এক জোড়া স্নিকার জুতা ট্রাম্প উপস্থিত জনতার সামনে তুলে ধরেন ট্রাম্প।

এ সময় ভিড়ের মধ্য থেকে দুয়ো ও প্রশংসাধ্বনি ভেসে আসে। আর উদ্বোধনের আগেই অনলাইনে এই ব্র্যান্ডের এক জোড়া জুতা ৩৯৯ ডলারে বিক্রি হয়ে গিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি অনেক দিন ধরেই এ রকম একটা কিছু চাচ্ছিলাম। আমার কিছু অসাধারণ কর্মী আছেন যারা আমাকে এই বিষয়ক ধারণা দিয়েছিলেন। গত ১২-১৩ বছর ধরে আমি এটা করতে চাচ্ছিলাম। আমার দৃঢ় বিশ্বাস, এই পদক্ষেপ সফল হবে।’

ওয়েবসাইটে ট্রাম্প আরও দুই জোড়া জুতাও তালিকাভুক্ত করেছেন। সেগুলোর নাম দিয়েছেন ‘টি’ এবং ‘৪৫’। এগুলোর মূল্য প্রতিজোড়া ১৯৯ মার্কিন ডলার বা প্রায় ২২ হাজার টাকা।

ওয়েবসাইট অনুসারে, ট্রাম্প বা তার কোনো সংগঠন এই জুতা উৎপাদন, ডিজাইন বা বাজারজাতকরণের সাথে সরাসরি জড়িত নন। একটি চুক্তির ভিত্তিতে তারা ট্রাম্পের নাম ও ছবি ব্যবহার করছে।

এর আগে, গত শুক্রবার জালিয়াতি মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ব্যবসায় প্রতিষ্ঠানকে ৩৫৪ দশমিক ৯ মিলিয়ন ডলার বা প্রায় সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com