1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম

আবারও বাংলাদেশ দলের স্পন্সর রবি

  • আপডেট : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.৫০ পিএম
  • ৩৭৬ Time View

২০১৫ সাল থেকে ২০১৮ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পন্সর ছিল রবি আজিয়াটা লিমিটেড। সেই টেলিকম প্রতিষ্ঠানটিই আবার যুক্ত হলো বিসিবির স্পন্সর হিসেবে। আগামী সাড়ে তিন বছরের জন্য দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে চুক্তি করেছে রবি।

গত বছরের ডিসেম্বরে বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় অনলাইন ডেলিভারি প্রতিষ্ঠান দারাজের। এরপর প্রায় দুই মাসের বেশি সময় ধরে স্পন্সর ছাড়াই খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। অবশেষে পাওয়া গেল নতুন স্পন্সর। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে দুই পক্ষ।

রবির সঙ্গে বিসিবির চুক্তি কার্যকর হবে চলতি মাস থেকেই। এই চুক্তির মেয়াদ থাকবে ২০২৭ সালের জুলাই পর্যন্ত। এই সময়ে চুক্তি অনুসারে রবি ৫০ কোটি টাকা প্রদান করবে বিসিবিকে। তবে চুক্তির শর্ত অনুযায়ী, রবির প্রতিদ্বন্দ্বী কোনো টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারবেন না ক্রিকেটাররা।

তবে আগেই হয়ে যাওয়া চুক্তিগুলোর ক্ষেত্রে এই নিয়ম শিথিল রেখেছে তারা। অর্থাৎ আগেই হয়ে যাওয়া চুক্তিগুলোর মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চলবে। সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি আছে গ্রামীণ ফোনের সঙ্গে।

নতুন স্পন্সর রবির এমডি ও সিইও রাজীব শেঠি এই চুক্তি নিয়ে বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের অনেক প্রথম সাফল্যের সঙ্গে রবির নামটি যুক্ত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, রবির ”পারবে তুমিও” চেতনায় উদ্দীপ্ত হয়ে টাইগাররা আগামীতেও বিশ্বমঞ্চে আরও বড় বড় সাফল্য বাংলাদেশের জন্য নিয়ে আসবে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আবারও নিবিড়ভাবে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে রবি গর্বিত। সব বাধা পেরিয়ে সামনে এগোনোর এ রোমাঞ্চকর যাত্রায় রবিকে সব সময় পাশে পাবে বাংলাদেশ ক্রিকেট।’

রবির সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়ে উচ্ছ্বসিত বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন, ‘জাতীয় দলের স্পন্সর হিসেবে রবির মতো প্রতিষ্ঠানকে পাশে পেয়ে বিসিবি আনন্দিত। এ পার্টনারশিপের মাধ্যমে সামনের দিনে বাংলাদেশের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com