1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Title :
কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০ এপ্রিল

  • আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.৫৮ পিএম
  • ২৭৭ Time View

মার্চে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল। পরে শোনা গেল তা পিছিয়ে যাবে ঈদের পর। এ আলোচনার মধ্যেই সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক সূত্র জানিয়েছে, পরীক্ষা হতে পারে ২০ এপ্রিলের পর।

দুই সিটির নির্বাচন ও রমজানকে সামনে রেখে ৯ মার্চ অনুষ্ঠেয় প্রিলি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। আবার এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হতে পারে ঈদুল ফিতর। এ অবস্থায় পরীক্ষা পিছিয়ে যাচ্ছে ঈদের পর।

এর আগে ১৮ জানুয়ারি পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গত বছরের ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়। মোট পদ ৩ হাজার ১৪০টি। আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৮ হাজার।

৪৬তম বিসিএসে সবচেয়ে বেশি নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেয়া হবে। এর পরপরই সবচেয়ে বেশি ৫২০ জন নেয়া হবে শিক্ষা ক্যাডারে। এছাড়া প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com