1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Title :
কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ সনাতনীদেরকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার প্রদান; দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ই-জেনারেশন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হা-ওয়েল টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওইমেক্স

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর

  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০.৪১ পিএম
  • ৩০৬ Time View

সরকারি চাকরির শূন্য পদ দ্রুত পূরণের লক্ষ্যে ১০-১২তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করেছে সরকার।

সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

পরিপত্রে বলা হয়েছে, প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে। মূল তালিকার কেউ যোগ না দিলে বা চাকরি ছাড়লে সেখান থেকে প্রার্থী নিয়োগ দেয়া হবে। এই তালিকার মেয়াদ হবে এক বছর।

এর আগে ১৩-২০তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখার নিয়ম চালু হয় ২০২৩ সালের এপ্রিলে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ১০-২০তম গ্রেডের সব নিয়োগেই অপেক্ষমাণ তালিকা থাকবে।

জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, এ নিয়মে সরকারি দপ্তরে দীর্ঘদিন পদ ফাঁকা থাকবে না। চাকরিপ্রার্থীদেরও বারবার আবেদন করতে হবে না, ফলে সরকার ও প্রার্থীর খরচ দুই-ই কমবে।
 

পরিপত্রে আরও বলা হয়েছে, অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দিতে হলে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রতিটি পদের জন্য পরীক্ষার মেধাক্রম অনুযায়ী দুজন প্রার্থীর নাম সিলগালাকৃত খামে সংরক্ষণ করা হবে। কোনো পদ ফাঁকা হলে সেই অনুযায়ী প্রার্থীকে ফোন, এসএমএস ও ডাকযোগে জানানো হবে।

তবে অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের জ্যেষ্ঠতা নির্ধারণ হবে মূল নিয়োগ পাওয়া প্রার্থীদের পরে। একই দিনে একাধিক প্রার্থী নিয়োগ পেলে মেধাক্রম, বয়স বা শিক্ষাবর্ষের ভিত্তিতে জ্যেষ্ঠতা ঠিক করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com