1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

দুই পদে ২১৫০ জন নিয়োগ দেবে পল্লী বিদ্যুৎ

  • আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫, ৩.১৯ পিএম
  • ৩১৩ Time View

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোয় দুইটি শূন্য পদে ২,১৫০ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২০ মে থেকে অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ।

১. পদের নাম : বিলিং সহকারী (অন-প্রবেশন)

পদসংখ্যা : ৬৯০

চাকরির ধরন : স্থায়ী

বেতন

পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী নির্ধারিত হবে বেতন। অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন হবে ১৮,৩০০ টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতাও মিলবে। অন-প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৯,২২০ টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে মাসিক বেতন।

শিক্ষাগত যোগ্যতা

এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০–এর মধ্যে ৩.০০–সহ উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞানসহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ১০ ও ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ টি শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে।

২. পদের নাম

মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার

পদসংখ্যা

১৪৬০

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভালো ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে। গ্রাম-গঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পবিস–এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় ১০ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে।

বেতন

পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৪,৭০০ টাকা। এ ছাড়া চুক্তির নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।

আবেদন ফি

১ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা। ২ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা টেলিটকের প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের বয়সীমা

১৮ বছরের কম বয়সী ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইটে ক্লিক করুন। এ ছাড়া বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়

০২ জুন ২০২৫।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com