1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

কৃষকদের ‘ভয়ে’ দিল্লিতে ১৪৪ ধারা জারি

  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.১৪ পিএম
  • ২৮২ Time View

ভারতের রাজধানী অভিমুখে ‘দিল্লি চলো’ কর্মসূচির ডাক দিয়েছেন কৃষকরা। ফসলের নূন্যতম সহায়ক মূল্য নিশ্চিতকরণসহ বেশ কয়েকটি দাবি নিয়ে পাঞ্জাব ও হরিয়ানা হয়ে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিল্লিতে ঢোকার প্রস্তুতি নিচ্ছে ২০০টিরও সংগঠনের ২০ হাজার কৃষক। 

ভারতের পুলিশ কৃষকদের রাজধানী অভিমুখে মিছিল করা থেকে বিরত রাখার জন্য প্রতিবেশী রাজ্য হরিয়ানা এবং উত্তর প্রদেশের সাথে রাজধানী নয়াদিল্লির সংযোগকারী প্রধান সড়কগুলো বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে আগামী ১২ মার্চ পর্যন্ত রাজধানীতে ১৪৪ ধারা জারি করেছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ২০২১ সালে কৃষকেরা পুলিশ ও প্রশাসনের যাবতীয় অবরোধ সরিয়ে দিয়ে দিল্লি সীমান্তে এসে প্রতিবাদ করেছিলেন। তাদের সেই প্রতিবাদ এক বছর স্থায়ী হয়েছিল। সেসময় কৃষকদের দাবি মেনে তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নিতে বাধ্য হয় মোদী সরকার। এবার তাই কৃষকদের দিল্লির সীমানায় আসতে দিতেই রাজি নয় সরকার। 

দিল্লিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যাবতীয় প্রতিবাদ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কৃষকরা যেন দিল্লিতে ঢুকতে না পারে সেজন্য দিল্লির সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে রেখেছে দিল্লি পুলিশ। সিজ্ৰু, গাজীপুর, টিকরি সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তারক্ষী মোতায়ন করা হয়েছে। পাশাপাশি বাস স্ট্যান্ড, মেট্রো স্টেশন ও রেল স্টেশনে কড়া নজরদারি চালানো হচ্ছে।

বিক্ষোভকারীরা যাতে অন্য জেলা থেকে হরিয়ানায় ঢুকতে না পারে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে রাজ্য সরকার। হরিয়ানা সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কৃষক অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না ছড়িয়ে পড়ে, সেজন্য কুরুক্ষেত্র, কইথাল, জিন্দ, হিসার, সিরসা জেলায় মঙ্গলবার রাত পর্যন্ত মোবাইলের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা। পাশাপাশি উত্তরপ্রদেশ সীমান্তে কৃষকরা যাতে জমায়েত করতে না পারে, সেজন্য কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পাঞ্জাব কিষান মজদুর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সারভান সিং সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। আমাদের উদ্দেশ্য হলো, সরকার যেন আমাদের দাবি শোনেন।’

ইন্ডিয়া টুডে জানিয়েছে, কৃষকদের দাবি নিয়ে আলোচনা করতে কৃষি, স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তত তিনজন জুনিয়র মন্ত্রী আজ সোমবার কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com