1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

  • আপডেট : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ৯.৪১ পিএম
  • ২৩৫ Time View

পাকিস্তানে নির্বাচনে কারচুপির অভিযোগে পিটিআইসহ কয়েকটি রাজনৈতিক দল রাজপথে বিক্ষোভ করে আসছে। এই বিক্ষোভ দমন করতে দেশটির রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

১৪৪ ধারা ভঙ্গ করে ‘গণ জমায়েত’ বা ‘সমাবেশ’ করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ পুলিশ।

রোববার (১১ ফেব্রুয়ারি) পাকিস্তান নির্বাচন কমিশন সব আসনের ফলাফল প্রকাশ করে। যেখানে ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯৬টি আসনে জিতেছেন। নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ৭৫টি আসনে জয় পেয়েছে। বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি ৫৪টি আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। করাচিভিত্তিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ১৭টি আসনে জিতেছে।

পিটিআইয়ের দাবি, তারা একক দল হিসেবে ১৭০টির বেশি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে তাদের আসন কমানো হয়েছে। তাই রাষ্ট্রীয়ভাবে ‘ভোট চুরির’ অভিযোগে ইমরান খানের দল পিটিআই নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে রাখার কর্মসূচি দেয়।

ইসলামাবাদ পুলিশ বলেছে, কিছু মানুষ নির্বাচন কমিশনসহ অন্যান্য সরকারি অফিসের সামনে উস্কানিমূলক জমায়েত করছে। পরিষ্কারভাবে বলা হচ্ছে, গণ জমায়েতের জন্য উস্কানি দেওয়াও এক ধরনের অপরাধ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com