1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

যুক্তরাষ্ট্রে ভূমিকম্পের আঘাত

  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.২৯ এএম
  • ২৭৯ Time View

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে ভূমিকম্পে আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার ভূমিকম্পটি আঘাত হেনেছে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

হাওয়াই দ্বীপের পাহালার কাছে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, এর উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৭ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের সময় পুরো হাওয়াই দ্বীপেই প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে। লোকজন সে সময় আতঙ্কিত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, এই ভূমিকম্প থেকে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি।

টেকটোনিক প্লেটে অবস্থানের কারণে হাওয়াই দ্বীপে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এটি কিলাউয়াসহ ৬টি সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান। পর্যটকরা হেলিকপ্টারে করে এসব এলাকা পরিদর্শন করে।

বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরি মাউনা লোও এই হাওয়াই দ্বীপেই অবস্থিত। ২০২২ সালে এক সপ্তাহব্যাপী এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে। চার দশকের মধ্যে প্রথমবারের মতো সেখানে অগ্ন্যুৎপাত হয়। সে সময় ৬০ মিটার উঁচুতে লাভার স্রোত দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com