1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Title :
শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছাতে পারে

  • আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫৬ এএম
  • ১৯৩ Time View

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ঈদের পরে অনুষ্ঠিত হতে পারে বলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে।

মূলত রোজার আগে ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষা নেয়ার পরিকল্পনা থাকলেও ময়মনসিংহ ও কুমিল্লার সিটি করপোরেশন নির্বাচনের কারণে তারিখ পিছিয়ে যেতে পারে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির এক কর্মকর্তা সময় সংবাদকে জানান, শিগগিরই কর্ম কমিশন সভা করে নতুন তারিখ ঘোষণা করা হবে। পরীক্ষা পিছিয়ে এপ্রিলের শেষদিকে কিংবা মে মাসের শুরুর দিকে নেয়া হতে পারে।

এর আগে ১৮ জানুয়ারি পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রয়ক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গত বছরের ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়। মোট পদ ৩ হাজার ১৪০টি। আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৮ হাজার।

৪৬ বিসিএসে সবচেয়ে বেশি নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেয়া হবে। এর পরপরই সবচেয়ে বেশি ৫২০ জন নেয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ছাড়া প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com