নিজস্ব প্রতিবেদকঃ ফেডারেল ইনুস্যুরেন্স কোম্পানীর পরিচালক খাদিজাতুল আনোয়ার সনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কোম্পানীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান ৪ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে ঢাকা ক্লাব লিঃ এর স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত হয়।
কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব এএমএম মহিউদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান জনাব এনামুল হক।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে কোম্পানীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সনি বলেন আমি আমার নির্বাচনী এলাকা ফটিকছড়িবাসীর প্রতি কৃতজ্ঞ। ফটিকছড়ি কে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনার সরকারের প্রতি আস্থা রাখারও অনুরোধ করেন তিনি। এছাড়াও অতীতের ন্যায় ফেডারেল ইনস্যুরেন্সের প্রতি তার সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন খাদিজাতুল আনোয়ার সনি। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
কোম্পনী সচিব শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ্ব ইলিয়াস সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান নুরুল আলম, পরিচালক জনাব মোরশেদুল শফি।
কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মাহবুবুল আলম ও এসইভিপি জনাব একেএম সরফউদ্দিন চৌধুরী।
সভায় অন্যান্যের মধ্যে নির্বাহী ও বিনিয়োগ কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, অডিট কমিটির চেয়ারম্যান বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব সফররাজ হোসেন, এনআরসি কমিটির চেয়ারম্যান সাবেক সচিব জনাব মোঃ রফিকুল ইসলাম, পরিচালক জনাব জিয়া উদ্দীন ও কোম্পনীর সকল শাখা ব্যাবস্থাপকগণ ও সকল বিভাগীয় প্রধানবৃন্দ এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।