1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

আ.লীগের মনোনয়ন ফরম নিলেন নায়িকা অপু

  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ২.০০ পিএম
  • ২৫৬ Time View

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম কিনেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটায় গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে নায়িকা অপু বিশ্বাস বলেন, আমি যেহেতু একজন অভিনেত্রী, আমি সবসময় জনগণের সঙ্গে ছিলাম। আমি বরাবরই নারীদের উন্নয়ন করতে চাই। সেই জায়গা থেকেই যদি আমাকে সুযোগ করে দেওয়া হয় তাহলে আমি মানুষের জন্য কাজ করব। আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমি যেন লক্ষ্যপূরণ করতে পারি।

মনোনয়ন পাওয়ার ব্যাপারে আপনি আশাবাদী কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পাওয়া না পাওয়ার বিষয়টি আপেক্ষিক বিষয়। তবে আমি প্রত্যাশা করি আমাকে মনোনয়ন দেওয়া হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া যাচ্ছে। জানা গেছে, ফরম বিক্রির কার্যক্রম চলবে মঙ্গলবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com