1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ইমরান-বুশরার ১৪ বছরের কারাদণ্ড

  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ২.৩১ পিএম
  • ২১৬ Time View

তোশাখানা দুর্নীতির এক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের আদালত। গতকাল রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন, তথা সাইফার মামলায় তেহরিক-ই-ইনসাফের এই নেতাকে ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।

মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বিচারক মোহাম্মাদ বশির শুনানি শেষে এই রায় দেন। এই কারাগারেই আটক আছেন ইমরান খান।

এ ছাড়া, পরবর্তী ১০ বছর ইমরান ও তার স্ত্রী কোনো সরকারি পদে কাজ করতে পারবেন না। তাদের দুইজনকেই ৭৮ কোটি ৭০ লাখ রূপি জরিমানা করা হয়েছে।

৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের ঠিক আট দিন আগে এই রায় এলো। এই নির্বাচনে ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ তাদের পুরনো নির্বাচনী মার্কা ক্রিকেট ব্যাট ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া, অভিযোগ আছে, দলটির নেতাকর্মীরা দমন-পীড়নের শিকার হচ্ছেন।

এছাড়া বর্তমানে দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশের ভিত্তিতে জেল খাটছেন ইমরান খান। ২০২২ সালে পাকিস্তানের বিরোধী সংসদ সদস্যরা ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেন। এরপর থেকে নানা অভিযোগে মামলা হতে থাকে তার বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com