1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম

৬৬২ কোটি টাকার লেনদেন ডিএসইতে

  • আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ৪.৫২ পিএম
  • ২০৫ Time View

সপ্তাহের দ্বিতীয় কর্যদিবস সোমবার (২৮ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে গত দিনের তুলনায় অনেকটাই কমেছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইতে বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৭ পয়েন্টে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৬৬২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৮০ কোটি ৬১ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৯টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ১৭০ টির, কমেছে ১৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

অন্যদিকে, দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১ দশমিক ৩৩ পয়েন্ট কমে লেনদেন শেষ হয়েছে ১৭ হাজার ২৬৪ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯ টির, দর কমেছে ১৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯  টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com