1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯.৩৭ পিএম
  • ১৮০ Time View

ঢাকা, ৪ আগস্ট ২০২৬: ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের (ইউসিএল) পরিচালনা পর্ষদের ৩২৮তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় পর্ষদ ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়োগ অনুমোদন করা হয়।

পরিচালনা পর্ষদ রুহুল কুদ্দুস খানকে তিন বছরের জন্য পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করেছে। এ সিদ্ধান্ত ২৮ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

বিদায়ী চেয়ারম্যান মাসুদ খানের পদত্যাগের পর ইউসিএলের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী রুহুল কুদ্দুস খানকে এ পদে নির্বাচিত করা হয়। তিনি একই সঙ্গে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিচালনা পর্ষদ রুহুল কুদ্দুস খানকে তাঁর নতুন দায়িত্বে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে তাঁর নেতৃত্ব ও কৌশলগত দিকনির্দেশনা ইউসিএলের ধারাবাহিক প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আস্থা প্রকাশ করেছে।

এর পাশাপাশি, পরিচালনা পর্ষদ শাদমান সাদিকিনকে ইউসিএলের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নির্বাচিত করেছে।

এ ছাড়া, প্রয়োজনীয় বিধিবদ্ধ প্রক্রিয়া সম্পন্ন হওয়া সাপেক্ষে সামসুদ্দোহা নাঈমকে হেড অব ফাইন্যান্স হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ এবং শারমিন আক্তারকে ইউসিএলের কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছে।

নতুন এই নিয়োগগুলোর মাধ্যমে করপোরেট সুশাসন জোরদার, অভ্যন্তরীণ অভিজ্ঞতা ও দক্ষতার সর্বোত্তম ব্যবহার এবং প্রতিষ্ঠানজুড়ে কার্যকর নেতৃত্ব নিশ্চিত করার প্রতি ইউসিএলের অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে। একই সঙ্গে, স্বচ্ছতা ও জবাবদিহির উচ্চ মান বজায় রেখে অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে কোম্পানিটি প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com