1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১০.৫৫ এএম
  • ১৩৫ Time View

দিনাজপুর প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বীরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর শহর উল্লাস মোড়ের জামায়াত কার্যালয়ের সামনে ৩ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৫ টায় আলোচনা সভা শেষে গণমিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উত্তর শাখার সভাপতি মোঃ সোহানুর রহমান সুমন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তরের সাবেক সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম ও মোঃ রেজাউল করীম ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ রাশেদুন নবী বাবু।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর শাখার সেক্রেটারি মোঃ মমিনুল ইসলাম।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের গণরায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। আলোচনা সভা শেষে একটি গণমিছিল বীরগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com