1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Title :
সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ভালো কাজের স্বীকৃতি পেলেন আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য লক্ষণাবন্দে বিএনপির নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে, চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রুমনের সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের ডিএসইর পরিচালনা পর্ষদে ফিরছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো

গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি

  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১.০৪ এএম
  • ২৮৩ Time View

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে গুজব বা অননুমোদিত তথ্যের ওপর নির্ভর না করার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধিদের বিদ্যমান আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএসই জানিয়েছে, সব স্টক ডিলার, স্টক ব্রোকার এবং অনুমোদিত প্রতিনিধিদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার অ্যান্ড অথরাইজড রিপ্রেজেন্টেটিভ) রুলস, ২০০০-এর দ্বিতীয় তফসিলে বর্ণিত আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

ডিএসই আরও জানিয়েছে, কেউ যদি ডিএসইর নাম ব্যবহার করে গুজবভিত্তিক তথ্য ছড়ায়, তবে কপিরাইট আইন, ২০০০ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ১৭ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ডিএসই স্পষ্ট করেছে, তারা কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বাজারসংক্রান্ত তথ্য প্রকাশ করে না। তাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, লিংকডইনসহ কোনো অননুমোদিত উৎসের তথ্যের ওপর নির্ভর না করার জন্য বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে বিএসইসি বিনিয়োগকারীদের উদ্দেশে জানিয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগের আগে বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞান, তথ্য ও অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন। বিনিয়োগ থেকে লাভ বা লোকসান—উভয়ের দায়-দায়িত্ব বিনিয়োগকারীর নিজের। তাই মৌলভিত্তিক বিশ্লেষণ ও যথাযথ তথ্যের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিএসইসি আরও বলেছে, শেয়ার লেনদেনের সময় কোনো ধরনের গুজবে কান দেওয়া উচিত নয়। কারণ গুজবের ভিত্তিতে বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে। পাশাপাশি গুজব ছড়ানোও আইনত দণ্ডনীয় অপরাধ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com