1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যাবে

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৬.০০ পিএম
  • ১৬৪ Time View
Rajshahi-University

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরের দিকে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা উপকমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর। তিনি জানান, করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে শুধুমাত্র এই সেশনের জন্যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে।

জানা যায়, এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪টি ইউনিটে। প্রতি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেয়ার সুযোগ পাবে।

সভা সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা ২৪ জুলাই থেকে শুরু হয়ে ২৭ জুলাই শেষ হবে। ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন চলবে ২৫ মে থেকে ৯ জুন পর্যন্ত। পরবর্তীতে পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া চলবে ১৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত। উল্লেখ্য, গতবার ২০২০-২১ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com