1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্ববাজারে সোনার দামে ধস

  • আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ১০.২৩ পিএম
  • ৬০৭ Time View

বিশ্ববাজারে ধারাবাহিকভাবে কমছে সোনার দাম। গত ডিসেম্বরে রেকর্ড সৃষ্টি করার পর থেকেই বিশ্ববাজারে সোনার দাম কমতে দেখা যাচ্ছে। গত সপ্তাহেও পতনের মধ্যে ছিল সোনা। এতে এক মাসের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দাম প্রায় তিন শতাংশ কমে গেছে।

বিশ্ববাজারে সোনার দাম কমার মধ্যেই সম্প্রতি দেশের বাজারে সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। যদিও রেকর্ড দাম নির্ধারণের পরদিনই সোনার দাম কমানো হয়। দাম বাড়ানোর পরদিনই দাম কমানোর ঘটনা এর আগে দেশে কখনো ঘটেনি।

গত ১৮ জানুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৯২ হাজার ২৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৭৬ হাজার ৬৩২ টাকা নির্ধারণ করা হয়। দেশের বাজারে এটাই সোনার সর্বোচ্চ দাম। এ রেকর্ড দামে সোনা বিক্রি হয় শুধু ১৮ জানুয়ারি।

পরদিন অর্থাৎ ১৯ জানুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৫ হাজার ৬৭৬ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ৯০ হাজার ৫৭১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৫ হাজার ৪৬৬ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে দেশের বাজারে এ দামেই সোনা বিক্রি হচ্ছে।

দেশের বাজারে সোনার এ দাম নির্ধারণের পর থেকেই বিশ্ববাজারে সোনার দাম কমতে দেখা যাচ্ছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম কমেছে ১০ দশমিক ৭৫ ডলার বা দশমিক ৫৩ শতাংশ। এর মাধ্যমে প্রতি আউন্স সোনার দাম কমে হয়েছে ২ হাজার ১৮ দশমিক ৩৮ ডলার। এ দরপতনের ফলে মাসের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৫৮ দশমিক ৭৮ ডলার বা ২ দশমিক ৮৩ ডলার।

এর আগে ডিসেম্বরের শুরুতে বিশ্ববাজারে সোনার দাম হু হু করে বাড়তে দেখা যায়। ৪ ডিসেম্বর লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ২ হাজার ১২৪ দশমিক ৭৩ ডলারে উঠে যায়। সোনার এত দাম আগে বিশ্ববাসী আর দেখেনি।

অবশ্য এ রেকর্ড দাম হওয়ার পরপরই পতনের মধ্যে পড়ে সোনা। ওই দিনই প্রতি আউন্স সোনার দাম কমে ২ হাজার ২১ ডলারে চলে আসে। অর্থাৎ একদিনেই সোনার দাম ১০০ ডলারের ওপরে কমে যাওয়ার ঘণ্টা ঘটে। একদিনের মধ্যে সোনার দামে এমন উত্থান-পতনও আগে কখনো দেখা যায়। এরপর কয়েক দফা সোনার দাম ওঠা-নামা করলেও গত এক মাস ধরে পতনের মধ্যেই রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com