1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

গাজায় গণহত্যা বন্ধের নির্দেশ আইসিজে’র

  • আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ১১.০১ পিএম
  • ৩০৯ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা নিয়ে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় রুল জারি করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এতে গাজায় গণহত্যা বন্ধে সম্ভাব্য সব ব্যবস্থা নেয়ার জন্য ইসরাইলকে নির্দেশ দেয়া হয়েছে।

শুনানি শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ পর শুক্রবার (২৬ জানুয়ারি) রুল জারি করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রুলে যেসব পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে ইসরাইলকে গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযান স্থগিত করার নির্দেশ।

আদালত আরও বলেছেন, ইসরাইলকে এটা নিশ্চিত করতে হবে যে, তার বাহিনী গণহত্যা চালাচ্ছে না এবং হামলার ফলে গাজায় যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে তার উন্নতিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কি পদক্ষেপ নেয়া হলো ও পরিস্থিতির কতটুকু উন্নতি হলো সে ব্যাপারে ইসরাইলকে আগামী এক মাসের মধ্যে আদালতে রিপোর্ট করতে হবে বলে রুলে বলা হয়েছে।

আদালত আরও বলেছেন যে, ইসরাইলকে অবশ্যই গাজায় গণহত্যার প্ররোচনা প্রতিরোধ ও এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের শাস্তি দিতে হবে। আরও বলেছেন, ইসরাইলকে অবরুদ্ধ উপত্যকার ক্ষুধার্ত মানুষগুলোর কাছে মানবিক ত্রাণ সহায়তার পৌঁছানের সুযোগ দিতে হবে।

এছাড়া ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য অন্যান্য ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন আদালত। তবে সামরিক আগ্রাসন বন্ধ করা বা যুদ্ধবিরতির ব্যাপারে কোনো নির্দেশনা দেননি।

গাজা গণহত্যা মামলা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই রুলকে স্বাগত জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিন সরকার প্যালেস্টিনিয়ান অথোরিটি (পিএ) ও গাজার প্রতিরোধ গোষ্ঠী হামাসও স্বাগত জানিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। তাদের এই হামলায় হামাসশাসিত গাজা উপত্যকা কার্যত ধ্বংস হয়ে গেছে। এছাড়া এখন পর্যন্ত ২৬ হাজারের বেশি নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই শিশু ও নারী।

গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে গত ডিসেম্বরে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করে দক্ষিণ আফ্রিকা।

এর প্রায় দুই সপ্তাহ পর চলতি মাসের শুরুর দিকে (১১ ও ১২ জানুয়ারি) আইসিজেতে দুই দিনের শুনানি হয়। শুনানিতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, আদালত যেন জরুরি ভিত্তিতে ইসরাইলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com