1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

গাজায় নিহতের সংখ্যা ২৬ হাজার ছাড়ালো

  • আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ১০.৩৪ পিএম
  • ২৫১ Time View

গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ছাড়িয়েছে। শুক্রবারর (২৬ জানুয়ারি) সেখানের স্বাস্থ্যমন্ত্রণায় জানিয়েছে, গাজায় ২৬ হাজার ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৪ হাজার ৪৮৬ জন।

মন্ত্রণালয়টি এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১৮৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এর আগে গাজায় ত্রাণ বা মানবিক সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জন।

আল-জাজিরার সাংবাদিক জানিয়েছেন, যুদ্ধ-বিধ্বস্ত উত্তর গাজার কুয়েত মোড়ে হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি ট্যাঙ্ক থেকে ওই এলাকায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গোলা ও গুলি ছোড়া হয়।

মূলত গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। বিশেষ করে খান ইউনিসে।

সম্প্রতি গাজার অনেক গভীরে অভিযান শুরু করেছে ইসরায়েল। ফলে অবরুদ্ধ উপত্যকা থেকে রকেট হামলা কমেছে উল্লেখযোগ্য হারে।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার চলমান সংঘাত থেকে বোঝা যাচ্ছে, জাতিসংঘ ও বিশ্বের অন্যান্য সংস্থা তাদের কার্যকারিতা হারিয়ে ফেলেছে। একটি নতুন পরিচ্ছন্ন বিশ্ব গড়ে তোলার জন্য মুসলিম বিশ্ব ও অন্যান্য দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ইসরায়েলকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলার আহ্বানও জানিয়েছেন ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইসরায়েলকে এভাবে বিচ্ছিন্ন করে ফেললেই তাদের আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধ করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com