1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

চীনে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

  • আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ১১.১১ এএম
  • ২৪৮ Time View

চীনের দক্ষিণাঞ্চলের জিনজিয়াংয়ে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ কম্পনের তীব্রতা এত বেশি ছিল যে এতে দিল্লিসহ উত্তর ভারতের একাংশ কেঁপে উঠেছে।

সোমবার (২২ জানুয়ারি) রাত ১১ টা ৩৯ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

এক এক্স পোস্টে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, চীনের জিনজিয়াংয়ে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠের ৮০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

এই ভূকম্পন টের পাওয়া গেছে ভারতের দিল্লি ও আশেপাশের এলাকাতেও। তবে, তীব্র কম্পনের ফলে এখন পর্যন্ত চীনে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এদিকে, গভীর রাতে ভূমিকম্প অনুভূত হওয়ায় দিল্লিবাসীর একাংশ রাস্তায় নেমে আসে। আতঙ্ক ছড়ায় জনসাধারণের মধ্যে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনও পর্যন্ত।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কিরগিজস্তান এবং চীনের জিনজিয়াং সীমান্ত এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে। নিকটবর্তী কাজাখস্তানে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৭ ছিল বলে জানানো হয়েছে। রাতের দিকে ভূমিকম্প হওয়ায় আতঙ্কে অনেকে প্রবল ঠান্ডার মধ্যেও বাড়ির বাইরে বেরিয়ে আসেন।

 -এনডিটিভি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com