1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

ঢাকায়ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

  • আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ১১.০৪ এএম
  • ২৮২ Time View

চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া আরও বেশকিছু জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তীব্র শীতে কাবু এসব জেলার মানুষ।

এদিকে সারাদেশের মতো ঢাকায়ও তীব্র শীত পড়ছে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জ জেলায় ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটি এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার এ তাপমাত্রাও চলতি বছরের সর্বনিম্ন। সোমবার (২২ জানুয়ারি) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, মঙ্গলবার খুলনায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বুধবার (২৪ জানুয়ারি) বরিশাল আর চট্টগ্রামে বৃষ্টি হতে পারে।

এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের কার্যক্রম পরিবর্তন ১০টা থেকে করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com