আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২২ জানুয়ারি, ২০২৪ তারিখ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২২ জানুয়ারি, ২০২৪ তারিখ দুপুর ২ টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
দি পেনিনসুলা চিটাগং লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২২ জানুয়ারি, ২০২৪ তারিখ বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে।