1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Title :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ১০.৪৫ পিএম
  • ৩৪৭ Time View

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। আট বিভাগের ১৪টি কেন্দ্রে এ পরীক্ষা হবে। প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এ লক্ষ্যে পূর্ণাঙ্গ সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ঢাকার সাতটি কেন্দ্রে পরীক্ষা হবে। কেন্দ্রগুলো হলো- মিরপুরের সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল।

ঢাকার বাইরে সাতটি কেন্দ্রে পরীক্ষা হবে। রাজশাহী বিভাগের প্রার্থীদের জন্য কেন্দ্র হবে- শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, খুলনা পাবলিক কলেজ, বরিশাল জিলা স্কুল, সিলেটে মুরারিচাঁদ (এমসি) কলেজ, রংপুর সরকারি কলেজ, ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ।

সময়সূচি অনুযায়ী, ২৩ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ নম্বরের বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। এ ছাড়া, নন-ক্যাডারে ১ হাজার ২২ জনকে নিয়োগ দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, গত বছরের ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হন। ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা শুরুর তারিখ ঠিক করা হলেও দেশের পরিস্থিতি বিবেচনায় এ পরীক্ষা স্থগিত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com