1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

ভৈরবে ভাসমানদের মাঝে যুবলীগ নেতা শীতবস্ত্র  বিতরণ

  • আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪, ১১.৩৫ এএম
  • ৩৪১ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে।এশীতের মধ্যেই খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে ভাসমানদের। রাত হলে কম্বল নিয়ে ছুটে যান উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো.আরমান উল্লাহ। শীতে ৩শতাদিক লোক পেয়েছে যুবলীগ নেতা দেওয়া উষ্ণ উপহার। 

শনিবার(১৩জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন, বাজার, বাস্টেন সহ ভাসমানদের হাতে কম্বল তুলে দেন যুবলীগ নেতা। 

ভাসমানদের মধ্যে ৭৫বছরের বয়সী হেলাল উদ্দিন গায়ে কম্বল জড়িয়ে দেন যুবলীগ নেতা আরমান উল্লাহ। এতে হেলাল উদ্দিনের মুখে হাঁসি ফুটে উঠে। কম্বল বিতরণের আগে যুবলীগ নেতা কয়েকজন ভাসমানদের সঙ্গে তাদের জীবন জীবিকা নিয়ে কথাও বলেন। ভাসমানরা রাতে স্টেশন থাকেন। দিনে বিভিন্ন যায়গায় কাজ করেন,কেউ আবার ভিক্ষা করেন বলে জানান। 

জোবেদা খাতুন বলেন, যুবলীগ নেতা আমার গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন। রাতে প্রচুর শীত পড়ে। কম্বল গায়ে দিয়ে শীত থেকে বাচাঁ যাবে।

ভৈরব উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো.আরমান উল্লাহ বলেন,শীতে ভাসমানরা খুবই কষ্ট করে রাত কাটায়। শীতের কষ্ট সেই বুঝে যার কাছে শীত নিবারণের মতো কোন বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষকে একটু উষ্ণতা দেয়ার জন্য একটি শীতবস্ত্র দিতে পারার মধ্যে অনেক আনন্দও আছে। সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব  অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আপনার আমার একটু সহযোগিতায় একজন মানুষের কিছুটা হলেও কষ্ট লাঘব হতে পারে। তাই সামর্থ্য অনুযায়ী শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতৃবৃন্দ সমাজের বিক্তবানদের প্রতি আহবান করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com