1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

সংসদ সদস্যদের গেজেট প্রকাশে ইসির অনুমোদন

  • আপডেট : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪, ৪.৩৫ পিএম
  • ২৯১ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের ফলাফলের গেজেট প্রকাশে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে সংসদ সদস্যদের এই গেজেট প্রকাশের তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার (ইসি) আলমগীর।

এ বিষয়ে ইসি আলমগীর বলেন, নব-নির্বাচিত সংসদ সদস্যদের ফলাফলের গেজেট অনুমোদন করা হয়েছে। আমরা সাক্ষর করে দিয়েছি। কিচ্ছুক্ষণের মধ্যে প্রিন্ট করে সংসদ সচিবালয়ে পাঠানো হবে। এমনকি বিজি প্রেসে আজই চলে যাবে। যেহেতু এখন অনলাইন যুগ। দ্রুতই কাজ হয়ে যাবে। আজ সন্ধ্যায় সেটি প্রকাশ হবে।

তিনি আরও বলেন, ২৯৮ আসনের ফলাফলের গেজেট পাস হয়েছে। ফলাফল যাচাই করা হয়েছে। সব কিছু ঠিক আছে। এরপরই আমরা গেজেট অনুমোদন করেছি।

এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে তিন দিনের মধ্যে নতুন সংসদ সদস্যদের শপথ নিতে হবে। এমনটাই গেজেটের বাধ্যবাধকতা হিসেবে আছে।

শুরুতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সংসদ সদস্যদের শপথ নেয়ার কথা থাকলেও আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দিনই শপথ নেবেন নব-নির্বাচিত সংসদ সদস্যরা।

সাধারণত বেশি আসন পাওয়া দলের সংসদ সদস্যরা প্রথমে এবং এরপর পর্যায়ক্রমে অন্য সংসদ সদস্যরা শপথ নিয়ে থাকেন।

আইন অনুযায়ী, তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করতে হয় নতুন সংসদ সদস্যদের। সংবিধানের ১৪৮-এর ২(ক) ও ১২৩ অনুচ্ছেদের (৩) দফায় বলা হয়েছে, সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হওয়ার তারিখ থেকে পরবর্তী তিন দিনের মধ্যে এই সংবিধানের অধীন নির্দিষ্ট ব্যক্তি বা অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করতে ব্যর্থ হলে বা না করলে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পরবর্তী তিন দিনের মধ্যে শপথ পাঠ পরিচালনা করবেন।

এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হয়। তবে ভোটের কত দিনের মধ্যে গেজেট হবে, সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।

৭ জানুয়ারি সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বেসরকারিভাবে পাওয়া ফলাফলে ২৯৮ আসনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন ও জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি। তারা ৬২টি আসনে জয় পেয়েছেন। আর মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করে একটি করে আসন পেয়েছেন। বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিমও কক্সবাজারের একটি আসন থেকে জয় পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com