1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

সবচেয়ে বেশি ভোট পড়েছে শেখ হাসিনার আসনে

  • আপডেট : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪, ১১.৩৯ এএম
  • ৪০৯ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে গোপালগঞ্জ-৩ আসনে, ৮৭ দশমিক ২৪ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকা-১৫ আসনে ১৩ দশমিক ৪ শতাংশ।সোমবার (৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো ফলাফল একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গোপালগঞ্জ- ৩ আসনে ভোটের হার সবচেয়ে বেশি এই আসনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নৌকা প্রতীকে নির্বাচন করেছেন। তিনি ভোট পেয়েছেন দুই লাখ ৪৯ হাজার ৯৯২ ভোট। ভোট ৮৭ দশমিক ২৪ শতাংশ। এই আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী এম নিজাম উদ্দিন ভোট পেয়েছেন ৪৬৯ ভোট।আর সর্বনিম্ন ভোট পড়েছে ঢাকা-১৫ আসনে। এখানে ভোট পড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৫০৭ জন। নৌকা প্রতীকে কামাল আহমেদ মজুমদার ভোট পেয়েছেন ৩৯ হাজার ৬৩২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছেন লাঙ্গলের প্রার্থী সামসুল হক পেয়েছেন দুই হাজার ৪৪ ভোট।

গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩শ আসনের তফসিল ঘোষণা করেন। এর মধ্যে এক বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় নওগাঁও-২ আসনের নির্বাচন বাতিল করে ইসি। ময়মনসিংহ-৩ আসনে অনিয়মের কারণে ভোটের ফলাফল স্থগিত রাখা হয়। সব মিলিয়ে ২৯৮ আসনের ফলাফল প্রকাশ করে ইসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com