1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ টাঙ্গাইলে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ-সমাবেশ পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd.

মানিকগঞ্জ-৩ আসনে জয়ী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১০.১৫ পিএম
  • ২৬৭ Time View
Jahid-Malek2

মানিকগঞ্জ-৩ আসনে উদীয়মান সূর্য প্রতীকের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামালকে হারিয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার দেয়া সবশেষ তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাহিদ মালেক ভোট পেয়েছেন ৬৭ হাজার ৩০৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুল ভোট পেয়েছেন ২ হাজার ৭৯৩টি।

জাহিদ মালেকের সঙ্গে মফিজুলের ভোটের ব্যবধান ৬৪ হাজার ৫১৬। 

একই আসনে তৃতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্তির তালিকায় রয়েছেন জাতীয় পার্টির জহিরুল আলম রুবেল। লাঙ্গল প্রতীকে রুবেল পেয়েছেন ২ হাজার ১৭৫ ভোট।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের গড়পাড়া নিউ মডেল হাই স্কুল কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন স্বাস্থ্যমন্ত্রী।

ভোট দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাহিদ মালেক বলেন, ‘গেল এক মাস শান্তিপূর্ণ পরিবেশে নেতাকর্মী ও সাধারণ মানুষ আনন্দ উৎসাহ নিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছে। সেখানে নৌকা প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া পেয়েছি। সারাদেশের মতো মানিকগঞ্জ-৩ আসনেও অনেক উন্নয়ন হয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com