শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২ বরিশালে বাসায় ডেকে প্রেমিকাকে হত্যা, পলাতক অভিযুক্ত যুবক ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী আইএফআইসি ব্যাংকের একযোগে ৮টি এটিএম বুথ-এর উদ্বোধন বাস ভাড়া নির্ধারণে মালিকদের কাছে নতিস্বীকার না করায় যাত্রী কল্যাণ সমিতির অভিনন্দন দূরপাল্লার বাসভাড়ায় বাড়তি চাপ, প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পূবালী ব্যাংক গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ক্ষমাশীল ঠিকাদার লুৎফুর পলাতক, সড়কে দিরাই-শাল্লা মানুষের ভোগান্তি

কিশোরগঞ্জ-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী পাপন

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩২৬ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিসিবি সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল হাসান পাপন।

রবিবার (৭ জানুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রশাসক এ ফলাফল ঘোষণা করেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত মোমবাতি প্রতীকে হাজি রুবেল হোসেন পেয়েছেন ৩ হাজার ২০৬ ভোট। এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নুরুল কাদের সোহেল পেয়েছেন ৩ হাজার ৫৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কা নিয়ে আবদুল সাত্তার খোকন পেয়েছেন ২ হাজার ৪৬৯ ভোট।

টানা ৪র্থ বারের মত কিশোরগঞ্জ-৬ আসনে সংসদ সদস্য হয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এর আগে ওনার পিতা প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এই আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর ২০০৯ সালে উপ-নির্বাচনে এ আসনে তার একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ভৈরব-কুলিয়ারচরের অবহেলিত ও উন্নয়নবঞ্চিত এলাকায় ব্যাপক উন্নয়নের প্রধান রূপকারই হচ্ছেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও তার ছেলে নাজমুল হাসান পাপন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS