1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

কাল মাঠে থাকবেন ১২৬ বিদেশি পর্যবেক্ষক

  • আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪, ১০.২৮ পিএম
  • ২৮৮ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩৪ দেশের ১২৬ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন কমিশনের অনুমোদন পেয়েছেন। প্রায় ৭০ জন এরই মধ্যে ঢাকায় এসেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২২৭ জন বিদেশি নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন। বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরাও ছিলেন। এদের মধ্যে ১২৬ জন বিদেশিকে নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছে কমিশন।

শনিবার (৬ জানুয়ারি) নির্বাচনের আগে আগারগাঁও বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে  সাংবাদিককদের ব্রিফিংয়ে এ তথ্য জানায় নির্বাচন কমিশন।

কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, ৩৪ দেশের পাশাপাশি ওআইসি, সার্ক, ফেমবোসা ও কমনওয়েলথের মতো সংস্থাগুলোও দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে নিজেদের প্রতিনিধি পাঠিয়েছে।

কমিশন কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত–এই তিন শ্রেণিতে বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এদের মধ্যে রাশিয়া, ভারত, মরিশাস ও শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের প্রতিনিধি রয়েছেন।

ইসির অনুমোদন পাওয়া তালিকায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, ভারত, পোল্যান্ড, ফিলিস্তিন, বেলজিয়াম, পর্তুগাল, নেদারল্যান্ডস,  জর্ডান, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানের নাগরিক রয়েছেন।

এর বাইরে বিভিন্ন দেশের ৭৬ জন বিদেশি সাংবাদিকও নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের জন্য মাঠে থাকবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com