1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

১৬ ঘণ্টায় ১৫ অগ্নিসংযোগ, ৪ জনের মৃত্যু

  • আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪, ৫.০৬ পিএম
  • ২৯৪ Time View

বিএনপি ও সমমনা দলগুলোর ভোট বর্জন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে সারা দেশে টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের দিন সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৫টি আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে ট্রেনসহ ৬টি যানবাহনে আগুন দেয়া হয়েছে। এ ছাড়া আগুন দেয়া হয়েছে ৯টি স্থাপনায়। এর মধ্যে রয়েছে ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি উচ্চবিদ্যালয়।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো ফায়ার সার্ভিস সদর দফরের এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

তথ্যানুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী মোড়ে এক পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। আর রাজধানীর গোপীবাগে রাত ৯টা ৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়া হয়। ভয়াবহ এ আগুনে পুড়ে মারা গেছেন চারজন।

ফায়ার সার্ভিস বলছে, গতকাল রাত ১২টার পরপর হবিগঞ্জের চুনারুঘাটের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয়া হয়। এ ছাড়া রাত দেড়টার দিকে গাজীপুরের চন্দনা প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত পৌনে ৩টার দিকে গাজীপুরের টিএনটি আদর্শ উচ্চবিদ্যালয়ে আগুন দেয়া হয়। অন্যদিকে সিলেটের সাতমাইল এলাকায় রাত পৌনে ৩টার দিকে একটি ট্রাকে আগুন দেয়া হয়। একই সময় ফেনীর লালপুরে দুটি কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়।

এ ছাড়া রাত ৩টার দিকে কক্সবাজারের রামুতে একটি স্থাপনায় আগুন দেয়া হয়েছে। এ সংস্থার তথ্যানুযায়ী, ময়মনসিংহের গফরগাঁও এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয়া হয়েছে ভোর সাড়ে ৪টার দিকে। আর চট্টগ্রাম মহানগরীর নিশ্চিন্তপাড়া এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয়া হয় ভোর ৫টার দিকে।

সীতাকুণ্ডে আজ সকাল ৬টার দিকে একটি পিকআপ ভ্যানে আগুন দেয়া হয়েছে। আর শেরপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয়া হয়েছে সকাল সাড়ে ৬টার দিকে। গাজীপুরের কালিয়াকৈর এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয়া হয়েছে সকাল ৮টার দিকে। এ ছাড়া ময়মনসিংহের নান্দাইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয়া হয়েছে সকাল সোয়া ৯টার দিকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com