1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

চরাঞ্চলের ১৬ কেন্দ্রে ব্যালট যাচ্ছে আজ

  • আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪, ২.৫৩ পিএম
  • ২৪৮ Time View

চাঁপাইনবাবগঞ্জের তিনটি ইউনিয়নের দূর্গম ভোটকেন্দ্রে আজ শনিবার (৬ জানুয়ারি) ব্যালট পেপার পাঠানো হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রগুলোয় ভোটের আগের দিন ব্যালট পাঠানোর ব্যবস্থা করা করা হচ্ছে। শুক্রবার (৫ জানুয়ারি) রিটার্নিং কমকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন এ তথ্য নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের দূর্লভপুর ও পাঁকা ইউনিয়নের পাঁচটি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নারায়ণপুর ইউনিয়নের ১১ ভোট কেন্দ্রে শনিবার ব্যালট পাঠানো হচ্ছে।

এসব কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের চরহাসানপুর চাঁইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁকা ইউনিয়নের পাঁকা নারায়ণপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, চরপাঁকা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরপাঁকা উচ্চ বিদ্যালয় উত্তর পাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের রানীনগর দাখিল মাদ্রাসা, কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছয় রশিয়া আলাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীনগর তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোদালকাটি উচ্চ বিদ্যালয়, নারায়ণপুর জাওনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণপুর আদর্শ মহাবিদ্যালয়, বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জোহরপুর সরকারি সরকারী প্রাথমিক বিদ্যালয়।

চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কমকর্তা একেএম গালিভ খাঁন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শনিবার জেলার দুটি আসনের তিনটি ইউনিয়নের ১৬ ভোট কেন্দ্রে শনিবার ব্যালট পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com