1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

মামলা নিষ্পত্তির আগে অফার, ইভ্যালিকে শোকজ

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪, ১১.২১ এএম
  • ২৭৩ Time View

গ্রাহকদের দেনা পরিশোধ এবং পণ্য না পাঠানো  নিয়ে ইভ্যালির বিপক্ষে প্রায় ৬ হাজার মামলা চলমান রয়েছে। এতে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এতদিন জেলে থাকার পর সম্প্রতি মুক্তি পান। ছাড়া পেয়েই ফের চালু করেন ‘বিগ ব্যাং’ ক্যাম্পেইন। তবে ঋণ পরিশোধের কয়েক হাজার মামলা নিষ্পত্তির আগেই নতুন অফারের মাধ্যমে ব্যবসা পরিচালনার ঘোষণা দেয়ায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আগামী ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলেছে সংস্থাটি।

বুধবার (৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন ভোক্তা অধিকার মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন, ইভ্যালির বিরুদ্ধে ভোক্তা অধিকারে সাড়ে ৬ হাজারেরও বেশি মামলা চলমান আছে। সেগুলো নিষ্পত্তি না করেই তারা আবারও ব্যবসা শুরু করেছে। এ কারণ জানতে চেয়ে প্রতিষ্ঠানটিকে চিঠি দেয়া হয়েছে।

ভোক্তার ডিজি জানান, ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এতদিন জেলে থাকায় ভোক্তা অধিকার মামলাগুলো নিষ্পত্তিতে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। কিন্তু এখন যেহেতু তিনি কারামুক্তি পেয়েছেন সেহেতু মামলা নিষ্পত্তিতে ভোক্তা অধিকারের ওপর ভোক্তাদের চাপ রয়েছে। ভোক্তা অধিকারকে ভোক্তার স্বার্থ দেখে কাজ করতে হয়। তাই প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে।

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার হন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন। এরপর প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। শর্ত সাপেক্ষে গত ৬ এপ্রিল শামীমা নাসরিন জামিনে মুক্ত হন।

আর গত ডিসেম্বরে জামিনে মুক্ত হন মোহাম্মদ রাসেল। এরপর গত ২৯ ডিসেম্বর বিপুল ছাড় অফারে ’বিগ ব্যাং’ ক্যাম্পেইন করে ইভ্যালি। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ৮০ হাজারের বেশি অর্ডার পায় বলে জানিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন গেটওয়েতে ইভ্যালির গ্রাহকদের ২৫ কোটি টাকার মতো আটকে ছিল। নগদের কাছে ১৭ কোটি ৬৯ লাখ টাকা, বিকাশের কাছে ৪ কোটি ৯১ লাখ টাকা, এবং এসএসএল কমার্সের কাছে ৩ কোটি ৪০ লাখ টাকা আটকে ছিল। এর মধ্যে থেকে গত নভেম্বর পর্যন্ত ২ হাজার ৮৮২ জন গ্রাহককে মোট ১০ কোটি ৪৩ লাখ টাকা ফেরত দেয়া সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com