1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

নির্বাচনে ২৮ দলের ১৫৩৪ প্রার্থী, স্বতন্ত্র ৪৩৬ জন

  • আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪, ১০.৪৭ পিএম
  • ২৪৬ Time View

আদালতের নির্দেশনায় কয়েকজন প্রার্থিতা ফিরে পাওয়ার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৭০ জনে। তাদের মধ্যে ২৮টি দলের মনোনীত প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৪৩৬ জন।

বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা এ তথ্য জানিয়েছে।

সবচেয়ে বেশি প্রার্থী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। হাইকোর্ট থেকে তিনজন প্রার্থিতা ফিরে পাওয়ায় দলটির প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২৬৬ জনে। অন্যান্য দলগুলোর মধ্যে জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলনের ৫৬ জনসহ ২৮টি রাজনৈতিক দলের মোট প্রার্থী ১ হাজার ৫৩৪ জন। স্বতন্ত্র প্রার্থী ৪৩৬ জন। প্রার্থীদের মধ্যে ৭৫ জন হাইকোর্টে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

নির্বাচনে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরাম, গণফ্রন্ট, জাকের পার্টি, জাতীয় পাটি, জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তৃণমূল বিএনপি, ন্যাশনাল পিপলস পাটি, বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) ও গণতন্ত্রী পার্টি প্রার্থী মনোনয়ন দিয়েছে।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এদিন ভোট গ্রহণ করা হবে ২৯৯টি আসনে। বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁও-২ আসনের নির্বাচন বাতিল করেছে ইসি। পরবর্তীতে ফের তফসিলের পর এই আসনে ভোট গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com