1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

কাল কূটনীতিকদের ভোটের পরিস্থিতি জানাবে ইসি

  • আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪, ১০.৪৪ পিএম
  • ২৭৮ Time View

বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাস বা মিশন প্রধানদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি সম্পর্কে অবহিত করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বিকেল ৩টায় কর্মসূচিটি অনুষ্ঠিত হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে সাংবিধানিক এ সংস্থাটি। নির্বাচন নিয়ে প্রথমবারের মতো এমন উদ্যোগ নিচ্ছে কাজী হাবিবুল আউয়াল কমিশন।

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হল রুমে বাংলাদেশে অবস্থিত বৈদেশিক মিশনসমূহের অফিস প্রধান, আন্তর্জাতিক মিশন/সংস্থা প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাথে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি অবহিতকরণ সংক্রান্ত এক সভায় মিলিত হবে। নির্দেশনায় কূটনীতিকদের আমন্ত্রণ জানানোসহ উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে ইসি।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com