ভৈরব (কিশোরগন্জ) প্রতিনিধি: ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (বিটিজেএ) এর দুইবছর মেয়াদী (২০২৪-২৫ খ্রীঃ) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান ফারুক ( যমুনা টিভি) ও সাধারণ সম্পাদক পদে সিনিয়র সাংবাদিক কাজী ইসফাক আহমেদ বাবু (একুশে টিভি) নির্বাচিত হয়।
গত বুধবার রাতে সংগঠনের কার্যালয়ে সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মধ্য আলোচনা করে সমিতির গঠনতন্ত্রের অনুচ্ছেদ -৮ ধারা -১ এর (ঘ) মোতাবেক সিদ্ধান্ত নিয়ে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। আজ শুক্রবার সকালে নবনির্বাচিত সভাপতি আনুষ্ঠানিকভাবে পূর্নাঙ্গ নতুন কমিটি ঘোষনা করেন।
এখানে উল্লেখ্য আসাদুজ্জামান ফারুক তৃতীয়বারের মত এবার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটিতে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলো সিনিয়র সহ- সভাপতি মোঃ ফজলুর রহমান ( সময় টিভি), সহ- সভাপতি মোঃ তুহিন মোল্লা ( এটিএন বাংলা ও নিউজ), সহ- সভাপতি এম এ হালিম ( জিটিভি), সিনিয়র সহ- সাধারণ সম্পাদক মোঃ জামাল আহমেদ ( মোহনা টিভি), সহ- সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিটন ( গ্লোবাল টিভি), সাংগঠনিক সম্পাদক মোঃ আল- আমিন টিটু ( আর টিভি), অর্থ সম্পাদক আলহাজ্জ সজীব আহমেদ ( এশিয়ান টিভি), দফতর সম্পাদক মোঃ শাহনুর ( মাই টিভি) , প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রহমান পাটোয়ারী ( ৭১ বাংলা টিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আরিফুল ইসলাম মামুন ( আনন্দ টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদা আমিন পলি ( মাছরাঙ্গা টিভি), নির্বাহী সদস্য সত্যজিৎ দাস ধ্রুব ( বাংলাভিশন) , নির্বাহী সদস্য মোঃ বিল্লাল হোসেন ( চ্যানেল -24)।
নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান ফারক তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমি টেলিভিশনের প্রতিনিধি সদস্যদের কাছে কৃতজ্ঞ। তৃতীয়বারের মত তারা আমাকে সভাপতি নির্বাচিত করেছেন। আমার সাথে কোন প্রতিদ্বন্দি প্রার্থী ছিলনা। তিনি বলেন, আমি গত চারবছরে সংগঠনের উন্নয়নসহ সাংবাদিকদের নানা সমস্যা সমাধানে কাজ করেছি। ভবিষ্যতে সংগঠনকে এগিয়ে নিয়ে সাংবাদিকদের সকল ধরনের সমস্যা দূর করা হবে আমার বড় কাজ।