1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

রূপগঞ্জে গাজীর নৌকায় ভোট চেয়ে শাহীন মালুমের উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ১০.০৮ পিএম
  • ৩৭৮ Time View

স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এর পক্ষে নৌকায় ভোট চাইলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলহাজ্ব লায়ন শাহীন মালুম।

গতকাল বিকেলে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে শাহীন মালুম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ।শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়।

তিনি আরও বলেন রূপগঞ্জে গাজীর কোনো বিকল্প নেই। রূপগঞ্জে গাজীই প্রথম,গাজীই সেরা।

শেখ হাসিনার গত পনেরো বছরে রূপগঞ্জের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

দাউদপুর ইউনিয়নের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা খায়রুল আলম নয়ন সভাপতিত্বে উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ মারফত আলী, দাউদপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল মালুম, রূপগঞ্জ উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য ইসমাইল হোসেন সোহেল,দাউদপুর ইউনিয়ন আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক রুমা,দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিন রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com