পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এমজেএলবিডি: এমজেএল বিডির ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদী “এএএ-” এবং স্বল্প মেয়াদে “এসটি-১” রেটিং করেছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
মীর আখতার: মীর আখতার হোসেন লিমিটেডের ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদী “এএ-” এবং স্বল্প মেয়াদে “এসটি-৩” রেটিং করেছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।