1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

পুড়িয়ে মারা, জ্বালাও পুড়াও রাজনীতি আওয়ামীলীগ মেনে নিবে না: পাপন

  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১০.৪৪ পিএম
  • ৩৯৬ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬  (ভৈরব-কুলিয়ারচর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা সমর্থনে গণসংযোগ ও কর্মী সমাবেশ শুরু করেছেন সংসদ সদস্য পদপ্রার্থী ও বিসিবি সভাপতি আলহাজ্ব মো. নাজমুল হাসান পাপন।

আজ বুধবার ২৭ ডিসেম্বর গণসংযোগ ও কর্মী সমাবেশে উপজেলা শিবপুর ইউনিয়নের ছনছাড়া ঈদগাহ মাঠে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। 

এ সময় নাজমুল হাসান পাপন বলেন, আন্দোলন কি জিনিস সেটি আওয়ামীলীগের কাছে বিএনপি জামাতকে শিখতে হবে। 

আওয়ামীলীগ আন্দোলনে নামলে বিএনপি পালানোর জায়গা পাবো না। তত্ববধায়ক সরকারের নির্বাচন করতে চাইলে বিএনপিকে পাকিস্থানে চলে যাওয়ার আহবান জানান তিনি। 

 সারা দেশে সাধারণ মানুষ হত্যা , পুড়িয়ে মারা, জ্বালাও পুড়াও রাজনীতি আওয়ামীলীগ মেনে নিবে না। এবার নির্বাচন বানচাল করতে চাইলে আর ছাড় দেয়া হবে না। এসময় তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীদের ভোট দেয়া আহবান জানান।

শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন কাজল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল,শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com